ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু 


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২-৫-২০২৬ রাত ১১:৪০
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল-নদী খনন ও পুনরুদ্ধার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হচ্ছে।
 
আজ দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকা নদী তীর প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
 
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের নদ-নদী, খাল-বিল আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনকভাবে অনেক নদী আজ ভরাট ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নদীসহ  অন্যান্য নদীর বর্তমান অবস্থা উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন।
 
তিনি বলেন, নদীতে পানি প্রবাহ স্বাভাবিক থাকলে কৃষিকাজ সহজ হবে এবং মৎস্য সম্পদও বৃদ্ধি পাবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। অতীতে নদী থেকে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমানে সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে।
 
নদী পুনর্খননের পাশাপাশি নদীর তীর সংরক্ষণ, হাঁটার পথ নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলেও ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। 
 
প্রতিমন্ত্রী আরো বলেন, নদীতে শিল্পকারখানার বর্জ্য যেন না পড়ে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদী পুনর্খনন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটি তদারকি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।
 
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  বলেন, টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ সহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা।
তিনি বলেন, নদী পুনর্খননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং কেউ অবৈধভাবে নদী দখল করে থাকলে প্রশাসনের মাধ্যমে তা উচ্ছেদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
 
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে গবাদিপশু সরবরাহ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে পর্যাপ্ত সংখ্যক গবাদিপশু মজুদ রয়েছে এবং স্থানীয় খামারিরাই দেশের চাহিদা পূরণে সক্ষম। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে তিনি জানান।
 
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীবৃন্দ।

Ahad Hossain / Ahad Hossain

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী