ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ১২:৯
তরুণ প্রজন্মকে দক্ষ এবং আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সঠিক কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী  অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
গত মঙ্গলবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকা (ডিজেএডি) আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম- ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিনাজপুর জেলা থেকে ঢাকায় পড়তে আসা এবং সদ্য স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি ও দ্য ডেইলি অবজারভার পত্রিকার সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, "শুধু সনাতন বা মুখস্থ বিদ্যা দিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে তরুণদের প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ানুবর্তী হওয়ার এবং সৃজনশীল কাজে মেধা প্রয়োগ করার পরামর্শ দেন। 
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের এডুকেশন স্কিল থাকতে হবে। এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশে তরুণ সমাজ তথা শিক্ষার্থীদের বিভিন্ন ট্রেডে স্কিল দিয়ে, প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তুলছে, যাতে তারা সমাজের মেইনস্ট্রিমে আসতে পারে বলে উল্লেখ করেন। 
তিনি আরো বলেন, এদেশের কোন মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে পারবে না, শিক্ষা অর্জন করতে পারবেনা, এটা বর্তমান সরকার বিশ্বাস করে না। তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও দিনাজপুর জেলা সমিতি ঢাকার সভাপতি প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংকের পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড পরিচালক ,নিউরোসাইন্স হাসপাতালের সার্জন এবং বিভিন্ন উদ্যোক্তাগণ ও গুণীজন উপস্থিত ছিলেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি বলেন, মফস্বল থেকে আসা শিক্ষার্থীরা যেন ঢাকায় এসে সঠিক দিকনির্দেশনা পায়, সেজন্য এই ধরনের মেন্টরশিপ প্রোগ্রাম অত্যন্ত জরুরি। তিনি পরিবেশ উন্নয়ন এবং কৃষিজ উন্নয়নে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করে বলেন, দিনাজপুর অঞ্চলের ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। 
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাকরি খোঁজার মানসিকতা বদলে নিজে নতুন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে হবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, দিনাজপুর সাংবাদিক সমিতি জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে সহায়তার জন্য সবসময় পাশে থাকবে।সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্পোরেট ব্যক্তিত্ব এবং বিসিএস ক্যাডার কর্মকর্তারা ক্যারিয়ার গঠনে প্রযুক্তি ও ভাষা দক্ষতা, বিসিএস প্রস্তুতি এবং নতুন স্টার্টআপ খাতের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।দিনাজপুর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তরুণদের উন্নয়নে এমন আরও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে দিনাজপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী এবং সমিতির সদস্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Rp / Rp

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী