ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

২০২৫-২৬ শিক্ষা বর্ষে ভর্তিকৃত এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাশ শুরু রোববার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২-৫-২০২৬ রাত ১১:৪৬
আগামীকাল ৩রা মে রবিবার সারাদেশের ১১২টি মেডিকেল কলেজ এক যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস এর ক্লাস আরম্ভ হবে। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫১০০টি আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের ৬২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত ৭টি মেডিকেল কলেজের ৪৫৫টি আসনের বিপরীতে দেশী এবং বিদেশী মোট ১১৮৩৩ জন শিক্ষার্থী এ বছর এমবিবিএস এ ভর্তির সুযোগ পেলেন। 
 
এ বছর এমবিবিএস এবং বিডিএস কোর্সের জন্য যৌথ ভর্তি পরীক্ষায় মোট ১২২৬৩২ জন আবেদনকারী অংশ গ্রহণ করেন। ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ক্লাস এ মাসের দ্বিতীয়ার্ধে আরম্ভ হবে।
 
আগামীকাল সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখওয়াত হোসেন এমবিবিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সারাদেশের ১১২টি মেডিকেল কলেজের সকল নবীন শিক্ষার্থী অনলাইনে যুক্ত থাকবেন। এই অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করবেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম। 
 
এই উপলক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মেডিকেল কলেজ সমূহে ৩ দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পর প্রতিটি মেডিকেল কলেজ তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজন করবে। 'একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ' স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপন করবেন। এর মাধ্যমে সারা দেশে ১২ হাজার বৃক্ষ রোপন করা হবে। এছাড়াও নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং মনোবল বৃদ্ধির জন্য প্রতিটি কলেজে একটি বিশেষ মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মেডিকেল শিক্ষার মানসিক চাপ থেকে উত্তরণে শিক্ষার্থীরা সহযোগিতা পাবে।
 

Ahad Hossain / Ahad Hossain

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী