ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বর্তমান সরকারের সময়েই দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবায়ন করতে হবে -- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ১২:২০

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুটি পদ্মা সেতুর কথা বলেছিলেন, যে জায়গায় পদ্মা সেতু হওয়ার জন্য আন্দোলন ছিল, সেখানে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বর্তমান সরকারের সময়েই দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানান তিনি।

রোববার (৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট’ দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, ৩০ থেকে ৪০ বছর আগে যখন ছাত্রনেতা ছিলাম, তখন থেকেই এই রোডে পদ্মা সেতুর দাবি উঠেছে। ব্রিটিশ ভারতের সময় পদ্মার ওপারের মানুষ শিক্ষায়, ব্যবসায় অনেক এগিয়ে ছিলেন। কারণ, সে সময় রাজধানী ছিল কলকাতায়। তখন ওই অঞ্চলের মানুষদের পদ্মা পার হয়ে ঢাকায় আসতে হতো না। ওদিকে সরাসরি কলকাতায় যেতো।
তিনি বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ দীর্ঘদিন অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন দাবি আমাদের একটাই ‘দৌলতদিয়া-পাটুরিয়া’নৌ-রুটে দ্বিতীয় পদ্মা ব্রিজ করতে হবে।

দ্বিতীয় পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি ডা. আবু তোহা বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট’-রুটে দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এটি শুধু একটি সেতু নয়, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও আঞ্চলিক বৈষম্য কমানোর জন্য একটি কৌশলগত অবকাঠামো হবে।
তিনি আরও বলেন, বর্তমানে ফেরি নির্ভর যোগাযোগব্যবস্থা অনির্ভরশীল ও ঝুঁকিপূর্ণ। শীত মৌসুমে ঘন কুয়াশা এবং বিভিন্ন দুর্ঘটনার কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে এই অনিশ্চয়তা দূর হবে এবং রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর হবে।
আলোচনায় অন্যান্য বক্তারা বলেন, মানিকগঞ্জের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগের একমাত্র উপায় ‘পাটুরিয়া-কাজীরহাট’-দ্বিতীয় পদ্মা সেতু। এটি বাস্তবায়ন হলে রাজবাড়ি, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ আশপাশের সব জেলার মানুষ উপকৃত হবে। সাভার যেহেতু একটি শিল্প এলাকা-এর সঙ্গে যুক্ত অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন হলে দুর্ঘটনা কমে যাবে। বিভিন্ন সময় ফেরি চলাচলে দুর্ঘটনার শিকার হয়। শীতকালে ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্নিত হয়। সেতু হলে এই অঞ্চলের মানুষ এসব থেকে মুক্তি পাবে বলে তারা দাবি করেন।

Rp / Rp

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী