ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: পরিবেশ মন্ত্রী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ১০:৫৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন,  বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আধুনিক ও অধিক লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি রাবার খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। 
 
আজ সোমবার মতিঝিলে বনশিল্প ভবনে  বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন–এর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বনশিল্প খাতের উন্নয়ন, টেকসই বন ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার নানা দিক নিয়ে আলোচনা হয়।
 
তিনি বলেন, বিদ্যমান জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাবার উৎপাদন বাড়াতে হবে এবং প্রতিষ্ঠানকে লাভজনক করতে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মন্ত্রী আন্তর্জাতিক মান বজায় রেখে কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ রায়হান কাওছার বলেন, মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কর্পোরেশনের কর্মকর্তাদের তিন মাসের একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা জমা দিতে হবে।
 
মতবিনিময় সভায় আরও বলা হয়, বনজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর জোর দেওয়া হবে। উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত বিনিময় করেন।
 
বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান ড. ফাহমিদা খানম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পরিবেশ ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব ড. নুরুন নাহার এবং ড. মোঃ সাইদুর রহমান বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Rp / Rp

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী