পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২০২৬ সালের ৫ থেকে ৭ মে পর্যন্ত বেইজিং সফর করবেন
গণপ্রজাতন্ত্রী চীন সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২০২৬ সালের ৫ থেকে ৭ মে পর্যন্ত বেইজিং সফর করবেন। এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলির ওপর মতবিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ব্যাপক দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। দুই মন্ত্রী তাদের উন্নয়ন নীতি এবং কৌশলগত অগ্রাধিকারের সম্ভাব্য সমন্বয় নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী রহমান চীনের গণ রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের চেয়ারম্যান জনাব ওয়াং হুনিং-এর সাথে সাক্ষাৎ করবেন। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী জনাব লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানাতে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমাইউন কবির, বিডা-র চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
Rp / Rp
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ
দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
Link Copied