ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ৩:১৯
সরকারি ভাতা যেন সঠিক মানুষ ও যোগ্য মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
 
আজ বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
 
তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফলতা অনেকাংশে মাঠপর্যায়ে সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করে। এ ক্ষেত্রে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা মন্ত্রণালয় এবং তৃণমূল জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই তাদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠা নিশ্চিত করা জরুরি।
 
প্রতিমন্ত্রী জানান, অতীতে অনেক ক্ষেত্রে ভাতাভোগীদের তালিকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা বিদ্যমান তালিকা পুনঃযাচাই করবে। প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করতে আধুনিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে এবং ‘গভর্নমেন্ট টু পারসন’ (জি-টু-পি) পদ্ধতির মাধ্যমে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
 
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ধীরে ধীরে সম্প্রসারণ করা হচ্ছে। তবে কেবল ভাতা প্রদানই সরকারের লক্ষ্য নয়; বরং সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদেরকে জাতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করাই মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে নারীদের এবং যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 
ফারজানা শারমীন বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে হবে। 
 
তিনি বলেন, মাঠপর্যায়ে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা দেখা দিলে তা দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করার আহ্বান জানান তিনি। তিনি বিশ্বাস করেন, সঠিক সমন্বয় ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সরকারি সেবা কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।
 
ডিসিদের সার্বিক কার্যক্রমের ওপর অনেক কিছু নির্ভর করে। এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন কোনো দুর্নীতি কোথাও কাজ না করে সেজন্য সবাইকে কঠোর হওয়া, একইসঙ্গে সচেতন থাকার নির্দেশনা দেন তিনি।

Rp / Rp

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী