বিজিবি’র অভিযানে এপ্রিল-২০২৬ মাসে ১৮৩ কোটি ২০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৮৩ কোটি ২০ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম ডায়মন্ড, ১৭,৫১৯টি শাড়ী, ৩,৩৮৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫,১১৬টি তৈরী পোশাক, ৪,৫৫৩ মিটার থান কাপড়, ৩,৮১,৪৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৮০০ পিস ইমিটেশন গহনা, ৩২,১২,০৩৫টি আতশবাজি, ৩,৭৬২ ঘনফুট কাঠ, ৩,৭৮৭ কেজি চা পাতা, ৭,৪১০ কেজি সুপারি, ৭,৬২০ কেজি কয়লা, ৩,৫৮৩ ঘনফুট পাথর, ১০ ঘনফুট বালু, ৩৩৭টি মোবাইল, ৩,১৬৯পিস মোবাইলের ডিসপ্লে, ১৪,০৯৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ২৪ হাজার পিস চিকিৎসা সারঞ্জামাদি, ১৬,৫৭১টি চশমা, ৫৯,০৩৫ কেজি জিরা, ১৯,৭৫৪ কেজি চিনি, ৮৪,২৫৫ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৩,৯৫৪ কেজি রসুন, ৩,৬৫৭ কেজি সার, ২,১৩৯ প্যাকেট কীটনাশক, ৩,৩০,৩৬৯ পিস চকোলেট, ৯৫৭ টি গরু/মহিষ, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৩টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ৬টি ট্রলি/মাইক্রোবাস, ৪৪টি সিএনজি/ইজিবাইক, ৩৭টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল/ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-০৬টি বিদেশী/দেশীয় পিস্তল, ০১টি ম্যাগাজিন, ১,৭২৫ রাউন্ড গোলাবারুদ, ০৮টি মাইন, ০১টি মর্টার শেল, ০২টি হাত বোমা, ০২টি ককটেল এবং ০২টি অন্যান্য অস্ত্র।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে-২৩,১৩,৮৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪২ গ্রাম হেরোইন, ২,৪২৩ বোতল ফেনসিডিল, ৭,৩৫৩ বোতল বিদেশী মদ, ৪৫৩ লিটার বাংলা মদ, ১,৩৪৩ বোতল ক্যান বিয়ার, ১,১৪৯ কেজি গাঁজা, ১,৭০,০৪৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১,২২,৯৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ১৫,৫৯৮ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪৯,৫৪২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২২,১১৫ পিস মদ তৈরীর বড়ি ও ২৪,৯১,৯০১ পিস বিভিন্ন প্রকার ঔষধ/ট্যাবলেট
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশী নাগরিক, ০২ জন ভারতীয় নাগরিক এবং ৫৪৫ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Rp / Rp
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ
দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
Link Copied