ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আজারবাইজানের বাকু শহরে বিশ্ব নগর ফোরামের ত্রয়োদশ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:৩১
জাতিসংঘের মানব বসতি কর্মসূচি ইউএন-হ্যাবিট্যাট  ও আজারবাইজান সরকারের যৌথ আয়োজনে ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত আজারবাইজানের বাকু শহরে বিশ্ব নগর ফোরামের ১৩তম অধিবেশন (WUF13) অনুষ্ঠিত হচ্ছে। 
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী বেগমের নেতৃত্বে বাংলাদেশের এক প্রতিনিধিদল এই অধিবেশনে অংশগ্রহণ করেছে। প্রতিনিধিদলে আরও আছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল আউয়াল, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া এবং রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম 
 
ইউএন-হ্যাবিট্যাট  ও আজারবাইজান সরকারের যৌথ আয়োজিত  এসম্মেলনের এবারের প্রতিপাদ্য হলো: ‘Housing the world: Safe and resilient cities and communities’ বা ‘বিশ্বের আবাসন: নিরাপদ ও টেকসই শহর ও সম্প্রদায়’।
 
১৩তম ওয়ার্ল্ড আরবান ফোরামের উদ্বোধন করেন Anacláudia Rossbach, নির্বাহী পরিচালক, UN-Habitat। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ‘নতুন নগর এজেন্ডা’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক, যেখানে বিশ্বব্যাপী টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ৫৫টির বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশও এই অধিবেশনে অংশ নেয় এবং টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও মানবকেন্দ্রিক নগর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
২০১৬ সালে গৃহীত ‘নতুন নগর এজেন্ডা’ বর্তমানে বৈশ্বিক নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। বাংলাদেশের প্রতিনিধিদল পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন ও জলবায়ু-সহনশীল উন্নয়নে দেশের চলমান উদ্যোগগুলো তুলে ধরে, যা এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
 
 এ বারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত মূল অগ্রাধিকারসমূহ:
পরিকল্পিত নগরায়ন ও আঞ্চলিক উন্নয়ন:
সারাদেশে পরিকল্পিত নগরায়ন ও জনসংখ্যার সুষম বণ্টনের জন্য বাংলাদেশ নতুন স্থানিক পরিকল্পনা আইনের ওপর গুরুত্ব দিচ্ছে। পূর্বাচল নতুন শহর, ঝিলমিল আবাসিক প্রকল্প ও উত্তরা ৩য় পর্বের মতো উদ্যোগ ঢাকার চাপ কমিয়ে আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তুলতে সহায়তা করছে।
 
সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন:
বাংলাদেশের নগর নীতিতে “সবার জন্য আবাসন” একটি প্রধান অগ্রাধিকার। সরকার টঙ্গী দত্তপাড়া ও কড়াইলসহ বস্তি উন্নয়ন প্রকল্প এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসনে FAR প্রণোদনার বিষয়টি তুলে ধরে।
 
জলবায়ু স্থিতিস্থাপকতা এবং ঐতিহ্যের পুনরুজ্জীবন:
সরকারি আবাসন কর্মসূচি, স্থিতিস্থাপক অবকাঠামো ও টেকসই নির্মাণ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ জলবায়ু-সহনশীল নগর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি বাসযোগ্যতা, নিরাপত্তা ও ঐতিহ্য সংরক্ষণে ‘পুরান ঢাকা পুনরুজ্জীবন প্রকল্প’-এর গুরুত্ব তুলে ধরা হয়।
 
টেকসই নগরের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব:
কক্সবাজারে ভূমির অবক্ষয় রোধসহ দেশে অন্তর্ভুক্তিমূলক আবাসন, নগর স্থিতিস্থাপকতা ও টেকসই উন্নয়নে UN-Habitat, World Bank, UNOPS এবং UNESCAP-এর ধারাবাহিক সহযোগিতার জন্য প্রতিনিধিদল কৃতজ্ঞতা প্রকাশ করে।

Rp / Rp

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী