শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে গুগলের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন
গতকাল যুক্তরাজ্যের লন্ডনস্থ কুইন এলিজাবেথ-২ সেন্টারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে গুগলের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন। এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬ এর সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
'গুগল ফর এডুকেশন' প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন ও সলিউশনস ইঞ্জিনিয়ারিং এর প্রধান অলি ট্রাসেল বৈঠকে অংশগ্রহণ করেন।
এসময় বিভিন্ন দেশের শিক্ষার উন্নয়নে প্রযুক্তির ব্যবহারকে আরো বিস্তৃত করার বিষয়ে গুগল কিভাবে কাজ করছে এ বিষয়ে গুগলের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে অবহিত করেন । এছাড়াও, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ সরকার গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নে গুগল কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব' কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়।
Rp / Rp
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ
দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
Link Copied