ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের 


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ২:৪৬
হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে। 
 
মন্ত্রণালয়ের পক্ষ হতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। ছায়ায় বিশ্রাম নেয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজযাত্রীদেরকে পরামর্শ দেয়া হয়েছে। হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে। 
 
স্বাচ্ছন্দ্যময় ইবাদত- বন্দেগির লক্ষ্যে হজযাত্রীদেরকে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। 
 
উল্লেখ্য, এবছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সাথে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ( https://www.facebook.com/share/18o2D2qzXf/) নতুন নতুন সচেতনতামূলক কনটেন্ট আপলোড করা হচ্ছে এবং তা হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে। 

Rp / Rp

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী