বাকুতে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে UN-Habitat-এর নির্বাহী পরিচালকের বৈঠক অনুষ্ঠিত
আজারবাইজানের রাজধানী বাকুতে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে UN-Habitat-এর নির্বাহী পরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রতিনিধি দল আবাসন নীতি উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি, গবেষণা, নগর পরিকল্পনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমে UN-Habitat-এর সহযোগিতা কামনা করে।
বৈঠকে বাংলাদেশের দ্রুত নগরায়ন, সাশ্রয়ী আবাসন, বস্তি উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সাশ্রয়ী আবাসন নীতি ও নির্দেশিকা, বস্তি উন্নয়ন ও পুনর্বাসন,স্থানিক পরিকল্পনা আইন বাস্তবায়ন,জেন্ডার সংবেদনশীল গণপরিসর নকশ এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মোসাঃ ফেরদৌসী বেগমের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে আরো ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল ও রাজউকের চিফ টাউন প্লানার মোঃ আশরাফুল ইসলাম।
UN-Habitat নির্বাহী পরিচালক Ms. Anacláudia Rossbach এর নেতৃত্বে UN-Habitat এর প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন Regional Director Ms. Kazuko Ishigaki ও Mr. Srinivasa Popuri।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল সাশ্রয়ী আবাসন, সবুজ নগরায়ন, বস্তি উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক নগর অবকাঠামোসহ সরকারের চলমান নগর উন্নয়ন উদ্যোগ তুলে ধরে।
UN-Habitat কর্মকর্তারা বাংলাদেশের নগর উন্নয়ন ও জলবায়ু-সহনশীল উদ্যোগসমূহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে টেকসই ও মানুষকেন্দ্রিক নগর উন্নয়নে কারিগরি সহযোগিতা, জ্ঞান বিনিময়, গবেষণা এবং পাইলট প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উভয় পক্ষ টেকসই নগর উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীল নগর ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
Rp / Rp
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ
দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
Link Copied