ঈদ-উল-আযহায় নিরাপদ যাত্রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ একটি বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য আলাদা আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।
গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ১৪ দফা নির্দেশনা
বাস মালিক ও চালকদের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। উল্লেখযোগ্য নির্দেশনাগুলো হলো:
- বাস যাত্রার সিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে ছাড়তে হবে
- যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না
- একই সিটে একাধিক যাত্রীর কাছে টিকিট বিক্রি নিষিদ্ধ
- ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় এবং সরু ব্রিজে ওভারটেক করা যাবে না
- নেশাজাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ
- গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার করা যাবে না
- মালিক কর্তৃক চালককে একটানা ৫ ঘণ্টার বেশি বা দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না
যাত্রীদের জন্য ৬ দফা নির্দেশনা
যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে —
- সড়কে দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল বা কাউন্টার থেকে বাসে উঠতে হবে
- অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না
- বাস যাত্রার নির্ধারিত সময়ের পূর্বেই টার্মিনালে হাজির হতে হবে
- চলন্ত গাড়িতে উঠানামা এবং পণ্যবাহী যানে যাত্রী হিসেবে যাতায়াত করা যাবে না
পথচারীদের জন্য নির্দেশনা
- পথচারীদের জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পার হতে বলা হয়েছে। দৌড়ে বা মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া এবং ফুটপাত ছেড়ে চলাচল করা নিষিদ্ধ।
জরুরি প্রয়োজনে যোগাযোগ
জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Rp / Rp
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ
দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
Link Copied