ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বিজ্ঞান ও শিল্প গবেষণায় উদ্ভাবিত পরিশ্রমের ফসল জনগণের হাতে তুলে দিতে হবে -- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম 


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩-৬-২০২৬ দুপুর ১১:৩
বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, 
বিজ্ঞান ও শিল্প গবেষণায় উদ্ভাবিত পরিশ্রমের ফসল জনগণের হাতে তুলে দিতে হবে। বিসিএসআইআর এর  গবেষণালব্ধ পণ্য ও কাজগুলোকে স্থানীয় তরুণ ব্যবসায়ীদের এনে দেখাতে হবে। 
 
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পরিদর্শনে এসে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 
 
মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন, বিসিএসআইআর এর গবেষণায় উদ্ভাবিত 
রিসোর্স মার্কেটাইজ করতে হবে, বাজারজাত করতে হবে।তিনি আরও বলেন, "আপনাদেরকে উৎসাহিত করার জন্য এখানে আমি ঘন ঘন আসব।" এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের  আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। মন্ত্রী সকলকে লক্ষ্য স্থির করে কাজ করার আহ্বান জানান। তিনি আজকের কাজ আজকের মধ্যেই সম্পন্ন করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের  তাগিদ দেন।মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন। 
 
অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)এর কার্যক্রম ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় সমূহ এবং এর আওতাধীন ইউনিটগুলোর কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টে বিস্তারিত উপস্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। 
 
এছাড়া, মতবিনিময় সভায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সদস্যবৃন্দ, আওতাধীন ইনস্টিটিউটের  পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
মতবিনিময় সভা শেষে মন্ত্রী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ফ্লোরে সংস্থাটির ১২ টি ইউনিট কর্তৃক উদ্ভাবিত পণ্য সমূহের  নমুনা পরিদর্শন করেন এবং বিসিএসআইআর এর ভ্রাম্যমাণ ভ্যান পরিদর্শন করেন। 
 
পরে মন্ত্রী বিসিএসআইআর এর বিজ্ঞানীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি বিসিএসআইআর এর বিজ্ঞানীদের পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া আইন ও বিধি মোতাবেক সমাধানের আশ্বাস প্রদান করেন। 

Rp / Rp

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী