ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রথম ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ১২:১৫

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল গেল বৃৃহস্পতিবার বাংলাদেশে এসেছিল। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। যার প্রথমটি আজ (সোমবার) সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিপিএলের পর মাত্র তিনদিনের মাথায় এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।  এ ম্যাচে কেমন হতে পারে টাইগার একাদশ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

টি-টোয়েন্টির এই সিরিজে নতুন করে ডাক পেয়েছেন জাকের আলি অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দুই জন আবার মিডল অর্ডার ব্যাটার। ধারণা করা হচ্ছে দুজনই খেলবেন প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সেক্ষেত্রে জাতীয় দলে অভিষেক হতে পারে জাকেরের! এছাড়া নিয়মিত ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদদের দেখা যাবে একাদশে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৩ ম্যাচে সবসময়ই দেখা গিয়েছে রানের বন্যা। টি-টোয়েন্টিতে মুখোমুখি ম্যাচে দুই দলই ১৫০ এর নিচে স্কোর করেছে এমন ম্যাচ হয়েছে মোটে ৩টি। 

সিলেটের পিচ বরাবরই রানপ্রসবা বলে সুনাম আছে। এমন স্পোর্টিং উইকেটে বেশি খেলার আবেদন করেছিলেন দেশি ক্রিকেটাররাই। যদিও সবশেষ বিপিএলে সিলেটে সেই অর্থে রানের দেখা মেলেনি। তবে বিপিএলের পরীক্ষিত পারফর্মারদের স্কোয়াডে থাকায়, ভাল কিছুরই প্রত্যাশা করছে বাংলাদেশ। চূড়ান্ত একাদশে সবশেষ এই ঘরোয়া আসরের প্রভাব বেশি থাকারই সম্ভাবনা রয়েছে। 
 
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: কুশল মেন্ডিস, আভিষকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা।  

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার