ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিতকরণে মাঠে সমন্বিত অভিযান


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ৪:১
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা নিশ্চিত করতে সমন্বিত অভিযানে নেমেছে ডিএসসিসি কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্তকরণে ডিএসসিসির সকল বিভাগের অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
 
অভিযান পরিচালনাকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রশাসক বলেন, "কেবল নগর ভবনে বসে থেকে ঢাকা দক্ষিণের মতো বিশাল এলাকা কার্যকরভাবে পরিচালনা সম্ভব নয়। সে কারণেই আমরা অঞ্চলভিত্তিক গণশুনানি চালু করেছি। সরাসরি এলাকায় গিয়ে নাগরিকদের সমস্যার কথা শুনেছি ও পরামর্শ নিয়েছি এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।"
 
তিনি আরো বলেন, "গত ৫ মাস ধরে আমি সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিক—উভয়পক্ষকেই সচেতন হতে অনুরোধ ও সহযোগিতা কামনা করেছি। আমার মনে হয়, এখন চূড়ান্তভাবে মাঠে নেমে তদারকি করার সময় এসেছে।"
 
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানিয়ে প্রশাসক বলেন, "আজ থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন আমি ডিএসসিসির যেকোনো এলাকায় হঠাৎ পরিদর্শনে যাবো। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব, সড়কবাতি ও প্রকৌশলসহ সব সেবার মান যাচাই করা হবে। সেবাদানে কোনো বিভাগের বিন্দুমাত্র গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
 
নাগরিক দায়িত্বের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, "নাগরিকদের অবহেলায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে বা পানি জমিয়ে এডিস মশার লার্ভা সৃষ্টির পরিবেশ তৈরি করলে আইন অনুযায়ী কঠোর জরিমানা করা হবে। সবার সচেতনতা ও সমন্বিত সহযোগিতায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি ‘ক্লিন ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই।"
 
অভিযানকালে প্রশাসক ফুটপাত, বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয় এবং ফুটপাতে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকান বাজেয়াপ্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সমন্বিত অভিযানের পাশাপাশি ডিএসসিসির ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
 
অভিযানে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ‘A Hossain Builder’-কে দণ্ডবিধির ২৬৯ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা (অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড) করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘রসুই’ রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধ পার্কিংয়ের জন্য ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Rp / Rp

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিতকরণে মাঠে সমন্বিত অভিযান

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু বোমা নয়; আতস্কিত না হওয়ার আহবান ডিএমপির

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক

লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ  সমন্বিতভাবে  কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান 

প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি 

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে  টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম