হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়
হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের আবশ্যিকভাবে যেসব তথ্য দিতে হবে তা জানিয়ে পত্র জারী করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (০১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারী করা হয়েছে।
এ পত্রে হজে গমনেচ্ছু বাংলাদেশি সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে-"হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। হজযাত্রীদের প্রাক-নিবন্ধনকালে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশী পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক একাউন্ট থাকলেও চলবে।"
এ পত্রে হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, ইতোপূর্বে যেসকল হজযাত্রী প্রাক-নিবন্ধনকালে ব্যাংক হিসাবের তথ্য প্রদান করেন নি তাদেরকে নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য ০১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে এবছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
Rp / Rp
সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা আন্ত: মন্ত্রণালয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছি -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার ... স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জলবায়ু ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইসিআইএমওডি-এর যৌথ অঙ্গীকার
পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-রেলমন্ত্রী
পররাষ্ট্র সেবা একাডেমিতে সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়কউপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়
মরক্কোর রাষ্ট্রদূত লালা বুথিনা এল কেরদৌদি এল কুলালি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন
ধানমন্ডি কাকলি হাই স্কুলের আশপাশে ডিএসসিসির অভিযান: বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায়
Link Copied