ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

ধানমন্ডি কাকলি হাই স্কুলের আশপাশে ডিএসসিসির অভিযান: বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায়


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১-৭-২০২৬ বিকাল ৫:১১
শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং জনসাধারণের অবাধ চলাচল সচল রাখতে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
 
আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
 
অভিযানকালে স্কুলের আশেপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সাথে, জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়। ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় ৫টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০,৩০০ (দশ হাজার তিনশত) টাকা জরিমানা আদায় করা হয়।
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নগরীর উন্মুক্ত স্থান ও ফুটপাত দখলমুক্ত করতে এই ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Rp / Rp

ধানমন্ডি কাকলি হাই স্কুলের আশপাশে ডিএসসিসির অভিযান: বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায়

বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই -- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আমরা এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলীয় নেতার নির্বাচনী আসনে জনসমস্যা জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে নাগরিক সমাবেশ, মতবিনিময় সভা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করছেন -- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি : তথ্যমন্ত্রী

নৌপথে বিকল হওয়া লঞ্চের ১২০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করলো নৌ পুলিশ

সাভার উপজেলার সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণএর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এ এস এম সালেহ আহমেদ

বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি, নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক বার্তা -- শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী

সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন জিয়ানগরের জাহাঙ্গীর আলম দুলাল

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই ....স্বাস্থ্যমন্ত্রী