ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক 


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ১:৫০
জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি এক শোকবার্তায় বলেন, মরহুম আবু বক্কর সিদ্দীক দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে সমাজসেবা বিভাগে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর মৃত্যুতে সরকার একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা হারালো। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনায় সর্বোচ্চ আল্লাহ তা'আলার দরবারে প্রার্থনা করেন তিনি।
এদিকে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকেও এক শোকবার্তায় জানানো হয়, মরহুমের মৃত্যুতে সমাজসেবা পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Rp / Rp

বর্তমান সরকার বন্ধুত্ব, পারস্পরিক সম্মান, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক কল্যাণভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ - মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা

জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে -- স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপী আলোচিত - দুর্যোগ ব্যবস্থাপনা সচিব

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে - স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক 

আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা -- সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন 

মন্ত্রী ড. এ. জেড. এম. জাহিদ হোসেন গত সন্ধ্যায় উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী সিনেটর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন

১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান প্রদান

বাস্তুহারা মানুষের  ঘর নির্মাণ করতে চান প্রধানমন্ত্রী : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী