আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা -- সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের আয়োজনে ৫ম এনিভার্সারি সেলিব্রেশন আজ রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের,এমপি। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ক্লাবের সভাপতি রেজাউল বিল্লা শিমুল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ বিভিন্ন ব্যাচের সদস্যরা বক্তৃতা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা। বাংলাদেশের সমাজকল্যাণমূলক কাজ, সমাজ পরিবর্তনের কাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, এজন্য আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে, নৈতিকতা শিক্ষা দিয়ে, পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে। সাইবার বুলিং এর শিকার যাতে না হয়, নারী নির্যাতন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলে মিলে আমাদেরকে কাজ করতে হবে।
সুশীল সমাজ গঠন, স্টুডেন্টদের মেধার বিকাশ, দুর্যোগকালীন মানুষদের ত্রাণ সহায়তা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব করে যাচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের গত পাঁচ বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে এই ক্লাব সমাজের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, ক্লাবটি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমূলক কার্যক্রমের পাশে থেকে দেশের সার্বিক কল্যাণে ভূমিকা রেখে চলেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একটি সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড শিক্ষার্থী ও এলামনাইদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা তরুণ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে। এ জন্য তিনি ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আশা প্রকাশ করেন, ক্লাবটি ভবিষ্যতেও একইভাবে সমাজকল্যাণমূলক কাজ ও সৃজনশীল সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এবিএস ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থী-শিক্ষক- এলামনাইদের মধ্যে সেতুবন্ধন অটুট রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যান্য পর্ব অনুষ্ঠানে আরও ছিল আলোচনা পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা এবং নৈশভোজ। প্রাক্তন শিক্ষার্থীরা এ সময় তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে ক্লাবের নেতৃবৃন্দ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল প্রাক্তন ও বর্তমান সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতেও এই ঐতিহ্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
Ahad Hossain / Ahad Hossain
আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা -- সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
মন্ত্রী ড. এ. জেড. এম. জাহিদ হোসেন গত সন্ধ্যায় উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী সিনেটর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন
১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান প্রদান
বাস্তুহারা মানুষের ঘর নির্মাণ করতে চান প্রধানমন্ত্রী : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে পরিবেশসম্মত বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ভার্চুয়াল বক্তব্যে পরিবেশমন্ত্রী
বন্যাকবলিত বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন
সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর শোক
স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল
বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা
কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬ তম অনুষ্ঠিত হয়েছে
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দ্রুত নির্দেশনা; ব্যবস্থাপনা কমিটির উদাসীনতায় অন্ধকারে জাপান গার্ডেন সিটি, দুর্ভোগে হাজারো বাসিন্দা