ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ২:৪৬

বাগেরহাটে "অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ" বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই)  সকালে ধানসিঁড়ি হোটেলের সম্মেলন করছে ​'বাঁধন মানব উন্নয়ন সংস্থা'র আয়োজনে এবং 'অ্যাকশন এইড বাংলাদেশ'-এর সহায়তায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় পরিচালিত একটি গবেষণার প্রাপ্ত ফলাফল ও সুপারিশমালা তুলে ধরতে এই সভার আয়োজন করা হয়।
 এ এস এম মনজুরুল হাসান মিলন এর সভাপতিত্বে ও সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে তিতা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ আসমা আক্তার বিথী, অতিরিক্ত জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম।
​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 
​পিবিআই (PBI) কর্মকর্তা হায়াত মাহমুদ খান, ​সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম,বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, 
​সাংবাদিক কামরুজ্জামান শিমুল,  নকীব মিজানুর রহমানসহ
​স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
​গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল ​সভায় উপস্থাপিত তথ্যপ্রমাণ তুলে ধরে বলেন ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি যেমন জীবনের গতি বাড়িয়েছে, তেমনই নারী, কিশোরী ও তরুণীরা অনলাইন হয়রানি, ভুয়া পরিচয়ে প্রতারণা, ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো নতুন ঝুঁকিতে পড়ছেন।
​এই বাস্তবতায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় মোট ৪টি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) এবং একটি অনলাইন সার্ভের মাধ্যমে ৪৬ জনের মতামত সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন করা হয়। এতে যুব সদস্য, শিক্ষক, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও অনলাইন হয়রানির শিকার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
​আলোচকগণ তাঁদের বক্তব্যে বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় ভুক্তভোগীদের আইনি সহায়তা সুগম করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরী।

Rp / Rp

ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধ্বস যানচলাচল বন্ধ, ভোগান্তি

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন

বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

তারেক রহমানের সরকার দুস্থ ও অসহায়দের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছেন - এমপি ফজলে হুদা

বাগেরহাটে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল

শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপিত

মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বরগুনা গড়তে মেয়র পদে লড়বেন অ্যাডভোকেট নুরুল আমিন