সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বরগুনা গড়তে মেয়র পদে লড়বেন অ্যাডভোকেট নুরুল আমিন
মাদকযুক্ত বরগুনা গড়তে চাই। আগামী পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।'
গতকাল শনিবার (১১ জুলাই) রাতে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই নির্বাচনী ঘোষণা দেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন।
জেলা বিএনপির সাবেক এই সহ-সভাপতি বরগুনা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে বরগুনায় ব্যবসায়িক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।
দৈনিক সমাবেশ পত্রিকায় এক সাক্ষাৎকার এ বলেন বরগুনায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই সিনিয়র আইনজীবী। তিনি বলেন, 'বরগুনায় মাদকের বিস্তার বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। অলিগলিতে হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক। এই সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনকে সঙ্গে নিয়ে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।'
আগামী স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে উল্লেখ করে অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, যেহেতু এবারের নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, তাই শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে তিনি মাঠে থাকবেন। জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যেই তার এই ভোটযুদ্ধ।
নিজের অতীত অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, '২০১১ সালেও আমি বরগুনা পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিলাম। এর আগে ও পরে সবসময় পৌরসভার নাগরিকদের সুখে-দুঃখে পাশে থেকেছি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেছি। নির্বাচিত হলে নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করব।
এছাড়াও বরগুনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই মতবিনিময় সভায় অংশ নেন।
Ahad Hossain / Ahad Hossain
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বরগুনা গড়তে মেয়র পদে লড়বেন অ্যাডভোকেট নুরুল আমিন
ফেনীর পরশুরামে ৪ বিজিবির মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বন্যা পূর্ব প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মহাদেবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার বিষয়ক সভা
বাগেরহাটে পরীক্ষা শেষে দুই এইসএসসি পরীক্ষার্থীর উপর হামলা
মোড়েলগঞ্জে নকল সিগারেট তৈরীর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা
বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী নারীর সংবাদ সম্মেলন
কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না -- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
দৌলতপুরে গৃহবধূ ও হালিমের উপর হামলা, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে মধ্য বয়সি দম্পতির লাশ উদ্ধার, জনমনে নানা প্রশ্ন
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি