প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান -- ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। আজ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আলোচনার সময় এই সকল নির্দেশনা দেন।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো:নুরুল হক এবং সচিব মো: মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে Priority Service চালু;ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধের সুবিধা;নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সেবা স্বল্প সময়ে সম্পন্ন করা;ভূমি অফিসে প্রবাসী কর্নার/সহায়তা ডেস্ক স্থাপনএবং পাওয়ার অব এটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার প্রদানে ভূমি মন্ত্রীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।জবাবে ভূমি মন্ত্রী বলেন- সরকার নির্বাচনী অংগীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে প্রবাসী কার্ড চালু করছে।ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে উল্লেখিত সকল সেবা যথাযথভাবে সম্পন্ন করতে সব রকমের সহযোগিতা করবে মর্মে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে প্রতিশ্রুতি প্রদান করেন।এছাড়াও প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে মন্ত্রণালয় থেকে একটি ফোকাল পয়েন্ট করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।
এসময় ভূমি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
পাট ও পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান -- ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু
২০২৭ সালের হজে সরকারি মাধ্যমে দুই প্যাকেজ ঘোষণা, প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট, লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে -- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
বর্তমান সরকার বন্ধুত্ব, পারস্পরিক সম্মান, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক কল্যাণভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ - মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে -- স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপী আলোচিত - দুর্যোগ ব্যবস্থাপনা সচিব
রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে - স্বরাষ্ট্রমন্ত্রী
Link Copied