ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি উল্লেখ করেন, সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং ক্রীড়া চর্চাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।
আজ মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় গত ২ মার্চ সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর শুভ সূচনা হয়েছিল। এরপর ধাপে ধাপে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলার সফল সমাপ্তি শেষে আজ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হলো। চলমান এই আসরের পর্দা নামবে আগামী ২৭ জুলাই।
উদ্বোধনী আসরের সফলতা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রথম আসরে মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রথম আসর শেষ হওয়ার পূর্বেই দ্বিতীয় আসরের প্রস্তুতি শুরু করা হয়েছে। চলতি মাসের ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং সারা বছরব্যাপী দেশে খেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।
জাতীয় পর্যায়ে উদীয়মান প্রতিভাদের অনুপ্রেরণা দিয়ে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশীয় ক্রীড়াঙ্গনকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। একই সাথে এই প্রতিযোগিতায় যারা ভালো পারফরম্যান্স করবে, বিকেএসপির মাধ্যমে তাদের উচ্চতর পড়াশোনা ও পেশাদার খেলাধুলার সার্বিক দায়িত্ব গ্রহণ করা হবে।
Rp / Rp
পাট ও পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান -- ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু
২০২৭ সালের হজে সরকারি মাধ্যমে দুই প্যাকেজ ঘোষণা, প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট, লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে -- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
বর্তমান সরকার বন্ধুত্ব, পারস্পরিক সম্মান, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক কল্যাণভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ - মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে -- স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপী আলোচিত - দুর্যোগ ব্যবস্থাপনা সচিব
রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে - স্বরাষ্ট্রমন্ত্রী
Link Copied