ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ৩:৪৪
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। নিকটবর্তি প্রতিবেশী হিসেবে বাংলাদেশ মিয়ানমারের সাথে জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়টি প্রাধান্য দিচ্ছে। 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর সাথে আজ রবিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে  বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত H.E. U Kyaw Soe Moe এর সাথে সাক্ষাতকালে  মন্ত্রী সরকারে এই ইচ্ছা ব্যাক্ত করেছেন। সাক্ষাৎকালে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের বেশ চাহিদা বিদ্যমান। উক্ত চাহিদা নিরসনে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সংগ্রহের বিষয়ে বাংলাদেশ বিশেষ আগ্রহ প্রকাশ করছে। প্রত্যুত্তরে মিয়ানমারের রাষ্ট্রদূত এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পাশাপাশি এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানান। জ্বালানি মন্ত্রীও তার এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন।
 
সাক্ষাৎকালে মিয়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন করার অতীতের প্রস্তাব নতুন করে আলোচনায় নিয়ে আসার ব্যাপারে আগ্রহ ব্যাক্ত করা হয়। 
 
জ্বালানি খাতের এই দ্বিপাক্ষিক আলোচনাকে বেগবান করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন। এই সময় তিনি মিয়ানমারের জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন বলে জানান এবং প্রয়োজনে তিনি নিজেও মিয়ানমার সফর করার ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
 
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেন, চীন -মিয়ানমার-বাংলাদেশ করিডোর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে পাইপলাইন স্থাপিত হলে তা সহায়ক ভূমিকা পালন করতে পারে। একই সাথে মিয়ানমারের সাথে বাংলাদেশের দীর্ঘমেয়াদি বানিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়। জ্বালানি মন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অনেক সম্ভাবনার ক্ষেত্র অনুসন্ধান করা যেতে পারে।'প্রতিবেশী প্রথম' এই বিবেচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আন্তরিক সদিচ্ছার কথা বৈঠকে জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
 
মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ মায়ানমার যৌথ কারিগরি কমিটিতে  বৈঠক করে এ বিষয়ে পর্যালোচনা  করা যেতে পারে।
 
সাক্ষাতকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।

Rp / Rp

মানবাধিকারের সর্বোচ্চ লংঘন করা হয়েছে জিয়া পরিবারের প্রতি -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে -- স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ জোর দিচ্ছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

কাঁচামরিচ আমদানির অনুমতি :  ২–৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসার আশা

বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন

আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামার সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক

সামাজিক মূল্যবোধের অবক্ষয় রূখে দিতে আলেম-ওলামা, শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের

কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী