ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সাম্প্রতিক ইতিহাসে শাহ আমানতে সর্ববৃহৎ সিগারেটের চালান আটক: এক ফ্লাইটেই ১,৮০২ কার্টুন সিগারেট ও ১৩টি আইফোন—শুল্ক-করসহ মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ৪:৪৬
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ের সর্ববৃহৎ সিগারেট আটকের ঘটনা ঘটেছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) মহাপরিচালকের নিকট থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটে অভিযান চালিয়ে ১,৮০২ কার্টুন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন আটক করা হয়েছে। আটক পণ্যের প্রযোজ্য শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
 
আজ ১৭ আগস্ট ২০২৬ সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে BG148 ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রী ও ব্যাগেজের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়।
 
অভিযানে যাত্রী MD. Moinul Abdin-এর কাছ থেকে Platinum ব্র্যান্ডের ২৪৯ কার্টুন ও Mond ব্র্যান্ডের ১৫ কার্টুন, অর্থাৎ মোট ২৬৪ কার্টুন সিগারেট এবং ৪টি আইফোন আটক করা হয়।
 
একই ফ্লাইটের যাত্রী Abdul Mannan-এর কাছ থেকে Platinum ব্র্যান্ডের ২৩৩ কার্টুন ও Mond ব্র্যান্ডের ১৩ কার্টুন, অর্থাৎ মোট ২৪৬ কার্টুন সিগারেট এবং ৪টি আইফোন আটক করা হয়।
 
অপর যাত্রী Nurul Alam Riyad-এর কাছ থেকে Platinum ব্র্যান্ডের ২৬৫ কার্টুন ও Eassy ব্র্যান্ডের ৭ কার্টুন, অর্থাৎ মোট ২৭২ কার্টুন সিগারেট এবং ৫টি আইফোন আটক করা হয়।
 
২ নম্বর ব্যাগেজ বেল্টেই মিলল আরও ১,০২০ কার্টুন
 
অভিযানের সবচেয়ে বড় চমক আসে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। একই BG148 ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে Platinum ব্র্যান্ডের আরও ১,০২০ কার্টুন সিগারেট আটক করা হয়।
 
সব মিলিয়ে একটিমাত্র ফ্লাইট থেকে আটক করা হয়েছে ১,৮০২ কার্টুন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন।
 
আটককৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১% TTI অনুযায়ী এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-করের পরিমাণ প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।
 
অন্যদিকে আটক ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৫৮% TTI অনুযায়ী প্রযোজ্য শুল্ক-করের পরিমাণ প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
 
ফলে আটককৃত সিগারেট ও মোবাইল ফোনের শুল্ক-করসহ সর্বমোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
 
গোপন তথ্যেই ধরা পড়ল বিশাল চালান
 
একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং একই ফ্লাইটের মালিকানাবিহীন ব্যাগেজে আরও ১ হাজারের বেশি কার্টুন সিগারেট পাওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
 
সিআইআইডির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সাম্প্রতিক ইতিহাসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে সর্ববৃহৎ সিগারেটের চালান আটকের ঘটনা হিসেবে এটি বিবেচিত হচ্ছে।
 
চোরাচালান প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধ পণ্য আনার অপচেষ্টা রোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে

Rp / Rp

‎তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে -- পানিসম্পদ মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

সাম্প্রতিক ইতিহাসে শাহ আমানতে সর্ববৃহৎ সিগারেটের চালান আটক: এক ফ্লাইটেই ১,৮০২ কার্টুন সিগারেট ও ১৩টি আইফোন—শুল্ক-করসহ মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা

লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী

অবশেষে মির্জা ফখরুলই হলেন বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী

বাংলাদেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের নতুন সম্ভাবনা: ব্রাজিলের ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ অংশগ্রহণ

বাংলাদেশ–নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন—পরিবেশমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে -- তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি -- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন