ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ৪:৫
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।  সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী বলেন, জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের। জনগণের স্বার্থরক্ষা আমাদের অগ্রাধিকার। তাই জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ, এবং দরিদ্র মানুষের জীবিকা রক্ষার স্বার্থে কর্তৃপক্ষকে মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ব্যবস্থাপনার দিকে এগোতে হবে। পাশাপাশি সরকারের রাজস্বপ্রাপ্তিও নিশ্চিত করতে হবে।সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা  'জাল  যার জলা তার"এই নীতিতে বিশ্বাসী।ইজারা প্রদানের ক্ষেত্রে  বিদ্যমান জলমহাল ব্যবস্থাপনা  নীতি যথাযথ অনুসরণের নির্দেশনা দেন মন্ত্রী। 
 
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন   প্রচলিত আইন ও নীতিমালার  আলোকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে  অসামঞ্জস্যপূর্ণ ইজারা মূল্যগুলোকে যুগোপযোগী এবং  সরকারের সর্বোচ্চ রাজস্ব প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।
 
সভায় কিশোরগঞ্জ জেলার ১২টি জলমহালের প্রস্তাবের ৯টি,খুলনা জেলার ১২টি এর মধ্যে ৬টি,হবিগঞ্জ জেলার  ৩০টি থেকে ২০টি,সুনামগঞ্জ জেলার ৫৪টি এর মধ্যে ৪৩টি প্রস্তাব অনুমোদন করা হয়। বাকি প্রস্তাবগুলো অধিকতর যাচাইপূর্বক পরবর্তীতে উপস্থাপন করতে এবং যেখানে প্রস্তাবিত ইজারা মুল্য যথাযথ নয় সেখানে পুনঃইজারা বিজ্ঞপ্তি প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।এছাড়াও সভায় পাবনা জেলার ২৩টি জলমহাল উন্মুক্ত করার প্রস্তাব সভায় অনুমোদন  করা হয়েছে।
 
সভায় মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে সভায় যুক্ত ছিলেন। 

Rp / Rp

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

ভেন্টিলেটর বা আইসিইউ দিয়ে নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ ... স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা'র প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী

পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক 'অটো ফাইন সিস্টেম' এর উদ্বোধন

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম

মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে

স্বাস্থ্যমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এর সাক্ষাৎ

‎তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে -- পানিসম্পদ মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী