শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে
আজ ঢাকার একটি হোটেলে 'খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা" বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
শিক্ষার্থীদের স্কুলমুখী করতে স্কুল ড্রেস, মিডডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামক দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হচ্ছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি, ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণীর কারিকুলামে খেলাধুলা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে । মন্ত্রী এসময় আমাদের দেশীয় খেলাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রসারের অপর গুরুত্ব আরোপ করেন।
মন্ত্রী আরো বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যা নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে 'রিটায়ার্ড টিচার্স পুল' গঠন করা যেতে পারে।
মন্ত্রীর এসময় আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ বলেন, শিশুদেরকে আনন্দময় শিক্ষা দিতে হবে যাতে শেখার আগ্রহ আসে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সকলকে একত্রে কাজ করতে হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক দেশের সবজায়গায় খেলার মাঠ বৃদ্ধি করা, প্রতিভাবান খেলোয়ারদের বিকাশে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা বলেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত উপস্থিত
Rp / Rp
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক 'অটো ফাইন সিস্টেম' এর উদ্বোধন
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম
মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে
স্বাস্থ্যমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এর সাক্ষাৎ
তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে -- পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী
সাম্প্রতিক ইতিহাসে শাহ আমানতে সর্ববৃহৎ সিগারেটের চালান আটক: এক ফ্লাইটেই ১,৮০২ কার্টুন সিগারেট ও ১৩টি আইফোন—শুল্ক-করসহ মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা
লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী
অবশেষে মির্জা ফখরুলই হলেন বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী
বাংলাদেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের নতুন সম্ভাবনা: ব্রাজিলের ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ অংশগ্রহণ
Link Copied