০৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ (দশ) প্রকল্প একনেক সভায় অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ০৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ০৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ ০৯ শত ৩৬ কোটি ৩৮ লক্ষ টাকা।
মাননীয় প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন জনাব তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্ত্বরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ০৬টি ও সংশোধিত প্রকল্প ০৪টি।
অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামা; কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন; পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন ।
আজকের সভায় অনুমোদিত ১০টি প্রকল্প হলো:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প
(১) ঢাকা মেডিকেল কলেজ এর ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনঃনির্মাণ” প্রকল্প
(২) “১০টি মেডিকেল কলেজ এর ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (১ম সংশোধন)” প্রকল্প।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “Capacity Development for Smart Maintenance Technology of Bridges under Roads and Highways Department in Bangladesh” প্রকল্প।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প,
(১) ধরলা নদীর ডান তীরের ভাঙ্গন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা”প্রকল্প
(২) “চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট শক্তিশালীকর”প্রকল্প ।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প”।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ (৩য় সংশোধিত)” প্রকল্প।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প
(১)“জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত)” প্রকল্প
(২) “ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধন)” প্রকল্প।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন” প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ০৯টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাক্সিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২. বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি এন্ড ট্রান্সফামেশন (বেস্ট) ১ম সংশোধিত প্রকল্প (৩) সুন্দরবন সুরক্ষা প্রকল্প (৪) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রীড সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প (৫) ঢাকাস্থ গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ গ্রীড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প (৬) ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (৭) মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (৪র্থ পর্যায়) (৮) তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার (৯) Pre-primary and primary Education Improvement project in Cox’s Bazar and Bangladesh Districts and Bhasanchar of Noakhali (১ম সংশোধন)।
এছাড়াও সভায় সাধারণ অর্থনীতি বিভাগ কর্তৃক প্রকাশিত "Five Year Strategic framework for Reform and Development" শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
Rp / Rp
২৫৫ ভোট পেয়ে দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
০৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ (দশ) প্রকল্প একনেক সভায় অনুমোদন
সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত
ভেন্টিলেটর বা আইসিইউ দিয়ে নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ ... স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা'র প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী
পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক 'অটো ফাইন সিস্টেম' এর উদ্বোধন
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম
মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied