ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের জালে ফিলিস্তিনের ৫ গোল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৩-২০২৪ দুপুর ১১:৪৭

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ফিলিস্তিন ৫ -০ গোলে জিতেছে ৷ ম্যাচের প্রথমার্ধে ডিফেন্সের ভুলে বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে পড়ে।

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ এর আগে ৬টি ম্যাচ খেলেছিল। সর্বশেষ পাঁচ ম্যাচেই হেরেছে, করতে পারেনি কোনো গোল। আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তবে পরাজয়ের ব্যবধানটা এবার আরও বেড়েছে।

প্রথম ৪০ মিনিট বাংলাদেশ লড়াই করেছিল। প্রথমার্ধের শেষ ৫ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ছন্নছাড়া। ৪৯ মিনিটে তৃতীয় গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় ফিলিস্তিন। কর্নারে শিহাব কুম্বল রিসিভ করে জায়গা তৈরি করে ডান পায়ের জোরালো শটে দলকে তৃতীয় গোল এনে দেন। তিন মিনিট পর কর্নারে ওলে দাবাঘ দারুণ এক শটে জাল কাঁপান।

৭২ মিনিটে বাংলাদেশের স্পেনিশ কোচ সুমন রেজা, চন্দন রায় ও রবিউল হাসানকে মাঠে নামান। এতে বাংলাদেশের খেলায় পরিবর্তন হয়নি। উল্টো ওদে দাবাঘ তার তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। শেষের দিকে জায়েদ আহমেদ ও শাকিল হোসেন নেমে সময় পার করেন খেলার।

র‍্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে। এমনকি ম্যাচে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই সুযোগ হাতছাড়া করার পর ডিফেন্সের দুই ভুলে বাংলাদেশ ম্যাচ থেকে দুরে সরে যায়।

৪৩ মিনিটে ওদে দাবাঘ গোল করে বাংলাদেশকে পিছিয়ে দেন। মুসাব বাত্তাহর শট গোলরক্ষক মিতুল মারমা প্রথম প্রচেষ্টায় আংশিক সেভ করেন। ফিরতি বলে দাবাঘ গোল করতে ভুল করেননি। তবে তার পেছনে ডিফেন্ডার সাদ উদ্দিন অফ সাইড আবেদন করে দাঁড়িয়ে থাকেন। যোগ করা সময়ে বাংলাদেশ আবারও পিছিয়ে পড়ে। কর্নার থেকে সোহেল রানার পায়ে লেগে বল সামনে পড়লে তা থেকে শিহাব কামবার সহজেই ব্যবধান দ্বিগুণ করেন।

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার