বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন
শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাজধানীর উত্তরাস্থ এপিবিএন হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের সঙ্গে নতুন খেলোয়াড় এবং কোচের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট ও ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি নতুন আগত খেলোয়াড়দের স্বাগত জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও দলকে শক্তিশালী করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এরই অংশ হিসেবে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি পুলিশ এফসিকে আরও শক্তিশালী করবে।
এপিবিএন প্রধান ও অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির বলেন, আমাদের ক্রিকেট টিম বিশ্বব্যাপী বাংলাদেশের জন্য একটি নতুন পরিচয় তৈরি করেছে। ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ এফসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পেশাদারিত্ব এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা একদিন চ্যাম্পিয়ন হব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ এফসির সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ। তিনি ক্লাবের সকল জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় এবং কোচিং স্টাফদের স্বাগত জানান।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ এফসিতে ব্রাজিল থেকে দুইজন, উগান্ডা থেকে একজন, গাম্বিয়া থেকে একজন, নেপাল থেকে দুইজন, ভুটান থেকে একজন খেলোয়াড় এবং ইরান থেকে একজন ফিটনেস কোচ যোগদান করেছেন।
Rp / Rp
বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা