ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ইফতির সেঞ্চুরির দিনে মঈনের আক্ষেপ, ঘুরে দাঁড়াল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৬:৫৪


দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল চার দিনের টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের ওপেনার ইফতিখার হোসেন ইফতি। তবে শত রানের আক্ষেপে পুড়েছেন মিডল-অর্ডার ব্যাটার মঈন খান। ৯১ রানে আউট হন তিনি। দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে ৮৯ ওভারে ৭ উইকেটে ২৪২ রান করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ১০৯ রান করেন ইফতি। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ইমার্জিং দল। রানের খাতা খোলার আগেই আউট হন প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার আশিকুর রহমান শিবলি।

ওপেনার শিবলির পথ অনুসরণ করে যাওয়া আসার মিছিল শুরু করেন বাংলাদেশের অন্যান্য ব্যাটাররা। ফলে ৫৮ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। চৌধুরি রিজওয়ান ৭, অধিনায়ক শাহাদাত হোসেন ১, আরিফুল ইসলাম শূন্য ও প্রীতম কুমার ২ রানে আউট হন। 

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ইফতি ও মইন। উইকেটে সেট হয়ে ১৭৯ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই সেঞ্চুরি তুলে নেন ইফতি।  

দলীয় ২৩৭ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন মইন। ১৫টি চারে ১৫৯ বলে ৯১ রান করেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার ১১ বল আগে সাজঘরে ফিরেন ইফতিও। ১৪টি চারে ২৯১ বলে ১০৯ রান করেন তিনি। 

রাকিবুল হাসান ২ ও রিপন মন্ডল শূন্যতে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার আন্দিলে মোকগাকানে ২০ রানে ৩ উইকেট নেন। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। 

Ahad Hossain / Ahad Hossain

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের

নভেম্বর ঢাকায় আয়োজিত হবে নারী কাবাডি বিশ্বকাপ

অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

পোলার আইসক্রিম ২৯ তম স্কুল হ্যান্ডবলে থাকছে ঘরে এবং বাহিরে আয়োজন