মেসিহীন ইন্টার মায়ামির জালে এক হালি গোল!
লিওনেল মেসিকে ছাড়া একটা দল কতখানি অসহায় হতে পারে, সেটার উদাহরণ হয়ে থাকবে তার সাবেক ক্লাব বার্সেলোনা। মেসি যাওয়ার পর থেকেই রীতিমত ধুঁকতে হয়েছে ক্লাবটিকে। ইউরোপিয়ান পর্যায় কিংবা ঘরোয়া, সাফল্য পাওয়া যেন দুষ্কর ছিল বার্সার জন্য। ঠিক একই বাস্তবতা এবার দেখতে হচ্ছে ইন্টার মায়ামিকেও। মেসি না থাকা যেন মায়ামির দূর্ভোগের বড় কারণ।
মেসিকে ছাড়া খেলতে নেমে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছিল মায়ামি। তবে নিউইয়র্কের বিপক্ষে রীতিমত বিধ্বস্ত হয়ে ফিরতে হয়েছে তাদের। গুণে গুণে এক হালি গোল হজম করেছে টাটা মার্টিনোর শিষ্যরা।
চোটের কারণে লিওনেল মেসি ছিটকে গিয়েছিলেন আগেই। দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের মাঠে গিয়েছিল মায়ামি। নিজেদের চিরায়ত ফর্মেশন ছেড়ে এদিন ৩-৫-২ ফর্মেশনে খেলতে নেমেছিল হর্নেটসরা। লক্ষ্য ছিল কিছুটা আক্রমণাত্মক ফুটবলের।
কিন্তু নিজেদের সেই সিদ্ধান্ত পুরোপুরি বুমেরাং হয়ে ফিরে এসেছে ইন্টার মায়ামির জন্য। এক লুইস মরগানের কাছেই হেরেছে তারা। হ্যাটট্রিক করে মায়ামিকে বড় হারের লজ্জা দিয়েছেন তিনি। অন্য গোলটি করেন উইকেলমেন কারমোনা।
রেড বুল অ্যারেনায় নিউইয়র্কের এগিয়ে যেতে লাগে মাত্র ৩ মিনিট। এরপর চেষ্টা করেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি মায়ামি। ১-০ গোলে পিছিয়ে থেকে টানেলে ফেরে দুই দল। বিরতির পর মাঠে আসতে বেশ অনেকটা সময় দেরি করে মায়ামি। যা নিয়ে বেশ সমালোচনাও সইতে হয়েছে তাদের।
সমালোচনার সঙ্গে যুক্ত হয়েছে বাজে পারফর্ম্যান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটেই গোল করে ব্যবধান ২–০ করেন লুইস মরগান। ৬৬ মিনিটে ইন্টার মায়ামির জালে তৃতীয়বারের মতো বল জড়ান উইকেলমান কারমোনা। ৪ মিনিট পর দলের চতুর্থ এবং নিজের তৃতীয় গোলটি করেন মরগান।
এই হারের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুই নম্বরে মায়ামি। ৬ ম্যাচে মায়ামির পয়েন্ট ১০, আর শীর্ষে থাকা সিনসিনাটির পয়েন্ট ৫ ম্যাচে ১১।
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী