ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৪-৬-২০২৬ রাত ১১:৭
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয় দিয়ে বিশ্বমঞ্চে শুভসূচনা করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
 
নেদারল্যান্ডসের বিপক্ষে এই অনবদ্য জয়ের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের সাথে মুঠোফোনে সরাসরি কথা বলেন এবং পুরো দলকে অভিনন্দন জানান।
 
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, "বাঘিনীদের এই দুর্দান্ত জয় পুরো জাতিকে গর্বিত করেছে। জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ও শারমিন আক্তার সুপ্তার চমৎকার ব্যাটিং নৈপুণ্য এবং দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জয় এসেছে। ১৪০ রানের লক্ষ্য ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যাওয়া আমাদের মেয়েদের আত্মবিশ্বাস ও সামর্থ্যেরই প্রমাণ।"
 
তিনি আরও আশা প্রকাশ করেন যে, জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বিশ্বকাপে বাংলাদেশ দল আরও বড় সাফল্য বয়ে আনবে এবং বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উজ্জ্বল করবে। প্রতিমন্ত্রী বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভকামনা জানান।

Rp / Rp

নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী