তাইজুলে ভরসা বাংলাদেশের ব্যাটিং কোচের
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাহাড়সম রান করেছে শ্রীলঙ্কা দল। প্রথম ইনিংসে ছয় ব্যাটারের অর্ধশতকে ভর করে লঙ্কানরা সংগ্রহ করেছে ৫৩১ রান। কোনো শতক ছাড়াই এত বেশি রানের এটাই রেকর্ড। বড় এই সংগ্রহের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল টাইগাররা। তবে দিনের শেষ সময়ে এসে ফিরে যেতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে।
এরপর তিন নম্বরে নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে আসেন তাইজুল ইসলাম। দিনের বাকিটা সময় জাকির হাসানকে নিয়ে দেখেশুনেই পার করে দেন এই স্পিনার। আগের টেস্ট মাচের প্রথম ইনিংসে তাইজুল ছিলেন দলের সেরা রান সংগ্রাহক। করেছিলেন ৪৭ রান। যে কারণে তার উপর ভরসা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ ডেভিড হেম্প তাইজুলকে নিয়ে বলেন, ‘আগের ম্যাচে তো (তাইজুল) সে দারুণ একটি ইনিংস খেলেছে (নাইটওয়াচম্যান হিসেবে নেমে)। ফলে এবার যখন আমরা তার সাথে বিষয়টি নিয়ে আলাপ করলাম সে রাজি হল। ফলে এখানে কোনো সমস্যা নেই। সে এটি করতে রাজি আছে এবং খুশি আছে। দারুণ ব্যাপার।’
এদিকে চট্টগ্রাম টেস্টের পিচে দেখা যাচ্ছে রানের পসরা। স্পিনার বা পেসার কোনো বোলারই তেমন পাচ্ছেন না পিচ থেকে সুবিধা। এ নিয়ে হেম্প বলেন, ‘এখানে কিছু বল মাঝেমধ্যে টার্ন করেছে মনে হয়। পিচ বেশ ভালো মনে হয়েছে আমাদের ব্যাটিংয়ের সময়। কালও এমন থাকবে আশা করছি।’
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী