প্রকাশ্যে ঘুষ নেওয়া সেই ভূমি অফিস কর্মী সাময়িক বরখাস্ত
নিজ দপ্তরে বসে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহায়ক আব্দুল কাদির মিয়া। এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসায় রোববার (৩১ মার্চ) বিকেলে কাদির মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আব্দুল কাদিরকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, জমি খারিজ করে দেওয়ার পর এক ব্যক্তি আব্দুল কাদির মিয়াকে টাকা দিয়েছিলেন বলে নোটিশের জবাবে তিনি জানিয়েছেন। তবে এভাবে সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া যায় না।
সম্প্রতি আব্দুল কাদির মিয়া ভূমি অফিসের নিজ দপ্তরে বসে সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত অর্থ (ঘুষ) গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, তিনি তার দপ্তরে বসে প্রকাশ্যে সেবা নিতে আসা ভোলা মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা গুণে নিচ্ছেন। ভোলা মিয়া বলছেন, ‘সব খারিজ সমান নয়। গরিব মানুষ কাজটা করে দেন।’ প্রতি উত্তরে আব্দুল কাদির বলেন, ‘কথা ছিল ৬ হাজার টাকা দেবেন। কম দিতে পারবেন না। প্রয়োজনে পরে হলেও দিতে হবে। একটা কাজ করে কিছু টাকা পাওয়া না গেলে চলে না।’ এরপর টাকাগুলো গুণে পকেটে ভরেন আব্দুল কাদির। চলে যাওয়ার সময় ভোলা মিয়া আবারও বলেন, ‘আপনি আরও এক হাজার টাকার আবদার করেছেন একটা বিহিত (ব্যবস্থা) হবে। আপনি কাজটা করে রাখুন।’
এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম। রোববারের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় আব্দুল কাদেরকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দেওয়া হবে বলেও জানিয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।
Admin / Admin
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত