ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আগে হবে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন ,পে- স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৪-২-২০২৬ দুপুর ১১:৯

মহাদেপুরে নবম পে- স্কেলের  গেজেট প্রকাশের দাবিতে এরূপ স্লোগান দিয়েই ৩য় দিনের মতো সরকারি কর্মচারীগণ কর্মবিরতি পালন  সহ বিক্ষোভ প্রদর্শন করেছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা  সাড়ে ৯টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে এক বিক্ষোপ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাছ চত্তরে মিলিত হয়। এসময় মাছ চত্তরে অবস্থান নিয়ে স্লোগানের স্লোগানে মুখরিত করতে থাকে এবং বিভিন্ন দাবী নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের ফীল্ড সুপারভাইজার আবুল হোসেন , মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার এ কে এম মোবাশেক হাসান , ভূমি অফিসের পেশকার আমিনুল হক সুজন, উপজেলা নির্বাহী অফিসের হিসাব সহকারী সুমি রানী, সার্টিফিকেট সরকারি মোশারফ হোসেন, ভূমি অফিসের নাজির মেহেদী হাসান ,উপজেলা নির্বাহী অফিসের কামাল হোসেন, নূরনবী ,সুইট ,সানোয়ার হোসেন, শিক্ষা অফিসের আফজাল হোসেন ,প্রকল্প বাস্তবায়ন অফিসের খাইরুল হাসান প্রমূখ। অবস্থান কর্মসূচি শেষে বেলা ১১ টার সময় আবার বিক্ষোভ প্রদর্শন করতে করতে উপজেলা পরিষদ চত্বরে এসে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন । উল্লেখ্য যে মহাদেবপুরের প্রাণকেন্দ্র মাছ চত্বরে অবস্থানকালে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয় এবং পথচারীরা ভোগান্তির শিকার হয়।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা