দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায় : মামুনুল হক
দেশের মানুষ রাজনীতির দুই ভূত লুটপাট ও দুর্নীতি, পেশীশক্তি আর সন্ত্রাস তাড়াতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, আমরা এবারের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট বাংলাদেশের মানুষকে বার্তা দিতে এসেছি, এদেশের মুক্তিকামী মানুষ জাগ্রত হয়েছে তাই এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ আসবে। দূর্নীতি আর সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শরীয়তপুর পৌরসভা মাঠে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আগামীতে এদেশে আর দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না। যারা সন্ত্রাস আর কালোটাকা নির্ভর, পেশীশক্তি নির্ভর, গুণ্ডামির রাজনীতি করতে চায় যারা, ক্ষমতার মসনদ দখল করতে চায় মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ এখন বিপ্লবীদের দেশ।
মামুনুল হক বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের যদি কোন দায়বদ্ধতা থাকে তাহলে তারা যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলো তা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আগামী নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়নে যে গনভোটের আয়োজন করা হয়েছে সেখানে আমাদের হ্যা ভোট দিতে হবে। যারা পরিবর্তন চান সুন্দর বাংলাদেশ গড়তে চান দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান তারা অবশ্যই হ্যা ভোট দিবেন।
বক্তব্য শেষে তিনি স্লোগান দিয়ে বলেন গনভোটে হ্যা দিন রিক্সা মার্কায় ভোট দিন।
জেলা জামায়াতের আমির আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে জনসভায় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদ সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
Link Copied