ছুটি শুরুর আগেই গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়
কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শুরু হলে এখনকার তুলনায় যাত্রীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।ঢাকা-চুয়াডাঙ্গা রুটের বাস দর্শনা ডিলাক্সের কাউন্টার ম্যানেজার সোহেল রানা বলেন, ঈদ উপলক্ষ্যে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। আজ যারা আসছেন, তাদের অনেকেরই আগ থেকে টিকিট বুক করা ছিল। এছাড়া আজও টিকিট কাটছেন অনেকে।
ঢাকা-ঝিনাইদহ রুটের জেএল লাইন পরিবহনের ম্যানেজার আকরাম বলেন, ছুটি শুরু না হলেও ঈদযাত্রা শুরু হয়ে গেছে। সকাল থেকে আমাদের দুটো বাস ছেড়ে গেছে।যাত্রীসংখ্যা ভালো, তবে এটা আরো বাড়বে।
সাকুরা কাউন্টারের কর্মী রাসেল বলেন, সকাল থেকেই অনেক যাত্রী আসছেন, অনেকেরই আবার আগের থেকে টিকিট কাটা। আশা করছি যাত্রীর আরো বাড়বে।
কথা হয় ঝিনাইদহগামী যাত্রী ইফতেখার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ঝামেলা এড়াতে আগেই টিকিট কেটে রেখেছিলাম। পরিবার নিয়ে যাচ্ছি, তাদের যেন কোনো কষ্ট না হয় তাই এসির টিকিট কেটেছি। আশা করছি ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারবো।
বরিশালগামী যাত্রী ফজলে রাব্বি বলেন, আগে তো বাড়িতে পৌঁছাতে অসম্ভব ভোগান্তি পোহাতে হতো। এখন পদ্মা সেতু হয়ে খুব সুন্দরভাবে বাড়ি যেতে পারছি।
এখানে এসে কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। এসেই কাউন্টার থেকে টিকিট কেটেছি, টাইমলি বাসে উঠে পড়বো।
পরিবারসমেত কুষ্টিয়া যাবেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের ছুটি শুরু হলে রাস্তায় চাপ বেড়ে যাবে, তাই ভোগান্তি এড়াতে আগেই বাড়ি যাচ্ছি। সবার সঙ্গে ঈদ কাটিয়ে তারপর ঢাকা ফিরবো।
এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টার্মিনাল প্রাঙ্গণে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, যাত্রীদের নিরাপত্তা, সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কন্ট্রোলরুম বসানো হয়েছে। কেউ কোনো সমস্যায় পড়লে বা অভিযোগ নিয়ে আমাদের কাছে এলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Admin / Admin
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী