ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

উত্তরে বাড়ছে গাড়ি, ভোগাতে পারে এলেঙ্গা মহাসড়ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৪-২০২৪ দুপুর ১২:৪৩

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। এখনো উত্তরের মহাসড়কে ঈদযাত্রার চাপ সেভাবে না পড়লেও গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত থেকে বেড়েছে গাড়ির সংখ্যা। সময়ের সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা আরও বাড়বে।

তবে চাপ বাড়তে থাকলেও এবার সিরাজগঞ্জের মহাসড়কে যানজটের সম্ভাবনা দেখছে না কর্তৃপক্ষ। তবে উত্তরের যাত্রীদের ভোগাতে পারে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বের এলেঙ্গা মহাসড়ক।

আজ শুক্রবার সকালে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান ও সংশ্লিষ্ট হাইওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, কাল (বৃহস্পতিবার) রাত থেকে মহাসড়কে গাড়ি কিছুটা বেড়েছে। তবে এবার মহাসড়কের অবস্থা যেহেতু ভালো আছে তাই এটাকে চাপ বলা যাবে না। সময়ের সঙ্গে গাড়ি আরও বাড়বে। তবে এবার সিরাজগঞ্জের মহাসড়কে যানজটের সম্ভাবনা নেই বললেই চলে। আমরা যাত্রী এবং গণপরিবহনের নিরাপত্তা ও নিশ্চিন্তে চলাচলে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান মুঠোফোনে বলেন, আমরা দেশের পুরো মহাসড়কেই সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা ও যানজট মুক্ত রাখতে কার্যকরী পদক্ষেপ নিয়েছি।

চাপ বাড়লে টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়কে যানজট সৃষ্টি হতে পারে জানিয়ে তিনি বলেন, টাঙ্গাইলে চার লেনের রাস্তা দিয়ে গাড়িগুলো এলেঙ্গায় এসে যখন সিঙ্গেল লেনে ঢুকবে তখন স্বাভাবিকভাবেই ওই গাড়ির চাপ এই সিঙ্গেল লেন নিতে পারবে না। যার ফলে গাড়ির প্রচুর চাপ পড়লে কিছুটা যানজট হতে পারে। তবে আমাদের দিক থেকে সেগুলো মাথায় রেখেই সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মহাসড়ক পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান। তার আগের দিন সিরাজগঞ্জের মহাসড়ক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান।

Admin / Admin

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী