বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টিকফা বৈঠক আজ
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক বসছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র।রোববার (২১ এপ্রিল) বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হবে। বৈঠকে মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাসত্ত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে তিন দিনের সফরে একটি প্রতিনিধিদল নিয়ে লিঞ্চ ঢাকায় এসেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশ শ্রম ইস্যুতে যে অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরবে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) যে নকশা পাঠিয়েছে বাংলাদেশ, তা তুলে ধরা হবে। এছাড়া বাংলাদেশের মূল লক্ষ্য বৈঠকে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সুবিধা পাওয়ার বিষয়টি তুলে ধরা।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাসত্ত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। এছাড়া শ্রম আইনের সংস্কার এবং বাস্তবায়নের বিষয়টি তুলে ধরার পাশাপাশি মার্কিন পক্ষ গত টিকফা বৈঠকের পর যেসব অগ্রগতি হয়েছে তা জানতে চাইতে পারে।
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সপ্তম টিকফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
Admin / Admin
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী