ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

বাগেরহাটের ৪টি নির্বাচনি আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মনোনয়ন দাখিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৩:২৬

বাগেরহাটের ৪ টি নির্বাচনি আসনে আওয়ামী দলীয় ৪ প্রার্থী বুধবার বিকেলে এক সাথে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাগেরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এ মনোনয়ন পত্র গ্রহন করেন। আওয়ামী লীগ দলীয় ৪ প্রার্থী হলেন, বাগেরহাট -১ আসন থেকে শেখ হেলাল উদ্দিন এমপি , ২- আসনে তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় এমপি, ৩- আসনে হাবীবুন নাহার এমপি ও ৪- আসনে সাবেক ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। এদিন বাগেরহাট-৩ আসনের রামপাল উপজেলার রিটানিং কর্মকর্তার কার্য্যলয়ে তৃনমুল বিএনপির মনোনিত প্রার্থী মি. ম্যানুয়েল সরকার মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নি কর্মকর্তার কায্যলয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের  আনুষ্ঠানিকভাবে  মনোনয়ন পত্র দাখিলকালে  উপস্থিত ছিলেন কেসিসি মেয়র তালূকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। এর আগের আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা বাগেরহাট খানজাহান (রঃ) মাজার জিয়ারত করেন। জেলা রিটানিং কর্মকতার কার্য্যলয় থেকে জানানো হয় এদিন ৪ টি নির্বাচনী আসনে আওয়ামী লীগের ৪ জন এবং তৃনমুল বিএনপির একজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। বুধবার পর্যন্ত বাগেরহাটের ৪ টি নির্বাচনি আসনে এমপি প্রার্থী হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

এমএসএম / এমএসএম

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত