ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৩-২০২৬ রাত ১১:৫০
লালমনিরহাটে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। একই সফরে সড়ক উন্নয়ন কাজ ও নতুন মাদ্রাসা ভবনের উদ্বোধনও করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
 
শনিবার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে উপজেলা প্রশাসন ও বড়বাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। মন্ত্রীর নেতৃত্বে বড়বাড়ি বাজার থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে গিয়ে শেষ হয়।
 
র‌্যালি শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও জমে থাকা পানি যেন না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।
পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আওতাধীন ‘খেদাবাগ আর অ্যান্ডএইচ–কাশিয়াবড়ি প্রাইমারি স্কুল ভায়া চিরামালী জিপিএস’ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
 
একই দিনে সদর উপজেলার খেদাবাগ একরামিয়া ফাজিল মাদ্রাসার ৪ তলা ভিত্তি বিশিষ্ট ১ তলা নতুন একাডেমিক ভবনেরও উদ্বোধন করেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালন বাজেট (রাজস্ব ৭০১৬-টিএমইডি) প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
 
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করছে এবং দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এ এলাকায় নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।
 
খেদাবাগ একরামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীত দাস। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত