বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। যা আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। মহিমান্বিত এই মাসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতি, জেলা শাখা টাঙ্গাইলের উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ ২০২৬, (শনিবার) রয়েল প্যালেস (ভিআইপি হল রুম), আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি তাঁর বক্তব্যে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, জেলা শাখার সভাপতি মো: আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শামীম আল মামুন সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মাহামুদুল হক সানু, সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি, টাঙ্গাইল। এডভোকেট জাফর আহমেদ, মহাসচিব, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ। কাজী জাকেরুল মওলা সাধারণ সম্পাদক, টাঙ্গাইল প্রেসক্লাব। মোঃ আজগর আলী সভাপতি, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি। সালেহ মোহাম্মদ সাফী ইথেন সদস্য সচিব, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল। এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি রাশেদ খান সোহাগ আহবায়ক টাঙ্গাইল শহর যুবদল, প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: শামীম আল মামুন বলেন, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তারা সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্বও তুলে ধরেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো:আরিফুর রহমান তিনি বলেন, আমরা মনে করি পেশাগত কাজের পাশাপাশি সামাজিক এই দায়বদ্ধতা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা