সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বিএনপিকে বিপুলভাবে বিজয়ী করেছে। এবং তারা সঠিক কাজটিই করেছে। বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে শুরুতেই ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এজন্য তিনি সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী বলেন,সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহি জনপ্রশাসন গড়ে তুলতে চায় আর তা করতে হলে সরকারি কর্মচারীদের জনবান্ধব,আন্তরিক, সৎ ও নিবেদিত হতে হবে। যেকোনো কাজ একটি টার্গেট নিয়ে করতে হবে। সে জন্য যথাসময়ে অফিসে আসা আবশ্যক।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং শীঘ্রই নবনির্মিত ২৫০ শয্যা হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied