ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

আজ প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৫-২০২৪ দুপুর ১০:৫৩

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গতকাল বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ শুধু পরীক্ষা-নিরীক্ষার সিরিজ নয়। অর্থাৎ বিশ্বকাপের দল নির্বাচনে যাচাইবাছাইয়ের একটি সুযোগ থাকলেও সিরিজ জয়ই হবে টাইগারদের লক্ষ্য।

সেই লক্ষ্যে আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ছুটির দিনে ভক্ত-সমর্থকদের খেলায় ফেরাতে ম্যাচটি সন্ধ্যা ৬টায় আয়োজনের ক্ষণ আগেই নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের ভক্তসমর্থকদের অনেকে মনে করেন জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল দল। রোডেশিয়ানদের বিপক্ষে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চান। যে কারণে, গতকাল প্রেস কনফারেন্সে টাইগার অধিনায়ক শান্তকেও শুনতে হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্ন। প্রশ্নটি অনেকটা এমন, ‘প্রতিপক্ষ জিম্বাবুয়ে অনেক দুর্বল। হেরেছে উগান্ডার মতো দলের কাছে।’

বাংলাদেশ অধিনায়ক অবশ্য এটাকে উদাহরণ মানতে রাজি নন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না।’

শান্তর চোখে এই সিরিজটি হলো নিজেদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করা। তাই তার অনুভব, ‘এখানে ম্যাচটা আমরা কিভাবে খেলছি, কিভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কিভাবে গড়ে তুলছি, সেটাই বড়।’

বাংলাদেশ অধিনায়ক মনে করেন সিরিজটা সহজ হবে না। শান্তর ভাষায়, ‘এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।’

অপরদিকে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার আশা সিরিজটি এবার দারুণ উপভোগ্য হবে। তার ভাষায়, ‘আমি শুধু আশা করছি সিরিজটি যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সমর্থকেরা বিরক্তিকর সিরিজ উপভোগ করবে না। যদি ইতিহাস দেখেন, এ দুই দলের সিরিজ সব সময় উপভোগ্য হয়। এবারও তেমনই হবে ইনশাআল্লাহ।’

এই ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিমের দিকে বিশেষ নজর থাকবে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। বিশ্বকাপের দল ঘোষণার আগে তাদের পারফরম্যান্সটা ভালো করে দেখতে চান। দেখা যাক, আজ একাদশে জায়গা পেলে কেমন করে তারা।

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার