ঢাকা শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

সরকারের প্রনোদনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিতে সফলতা এসেছেঃ বদিউজ্জামান সোহাগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৫-২০২৪ বিকাল ৫:২৬
আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিখাতে অভাবনীয় সফলতা এসেছে। তাই সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের বিভিন্ন ধরণের যন্ত্রপাতি, সার, বীজ প্রনোদনার মাধ্যমে প্রদান করছে। এর ফলে দেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। শনিবার (৪ মে) শরণখোলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ, সার এবং ভর্তুকির মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ একথা বলেন।
 
এমপি বদিউজ্জামান সোহাগ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে দারিদ্রের হার অনেকটা কমে এসেছে। যে কারণে ভিজিডি, ভিজিএফ কার্ডধারীর সংখ্যাও কমে গেছে। শরণখোলায় আগে যেখানে সুবিধাভোগী ছিল ছয় হাজার, সেই সংখ্যা এখন দুই হাজারে নেমে এসেছে। এই চিত্র সারা দেশেই। সরকারের প্রনোদনায় কৃষিতে ব্যাপক উন্নয়নের ফলে এটি সম্ভব হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, খোন্তাকাটা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্সকর্তা মোস্তফা মশিউল আলম,  চারটি ইউনিয়ের উপ-সহকারি কর্সকর্তা প্রমূখ। 
 
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০০ চাষিকে বিনামূল্যে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৩০ লাখ টাকা মূল্যের দুটি কম্বাইন্ড হারভেস্টার ৭০ভাগ ভর্তুকির মাধ্যমে দেওয়া হয়েছে। এই কম্বাইন্ড হারভেস্টার দিয়ে একই সাথে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করা সম্ভব হবে। এই যন্ত্রের ব্যবহার করে এলাকার চাষিদের আর্থিক ও সময়ের অনেকটা সাশ্রয় হবে। এবছর শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে ১ হাজার ২০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। 

Admin / Admin

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএজেপি'র

বাগেরহাটে জামাত নেতার অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদপুরের "কচুয়ার সন্তান " ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল

সাটুরিয়ায় সাধারণ ভোটারদের উদ্যোগে ধানের শীষের বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর

আগে হবে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন ,পে- স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না

ভোট কেন্দ্র দখল করতে আসায় যৌথ বাহিনীর প্রতীকি মহড়া

আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নৌবাহিনীর হাতে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার

ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই - শেখ মঞ্জুরুল হক রাহাদ

দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায় : মামুনুল হক

বাগেরহাটে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন হুমকির মুখে

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন