ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

১৪ ঘণ্টা পর সৈয়দপুরে নামলো বিমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ১:৩০

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ১৪ ঘণ্টা পর উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ৮টার পর থেকে বিমান ওঠানামা শুরু হয়। তবে বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রানওয়ের বিদ্যুৎ বিভ্রাটের ত্রুটি শনাক্ত করতে পারেনি বিমানবন্দরের প্রকৌশল বিভাগ।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট বাতিল করা হয়। ফলে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দর রানওয়েতে উন্নয়ন কাজ চলছিল। এ অবস্থায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে। এরপর থেকে রানওয়ের বাতিগুলো জ্বলছে না। বিমানবন্দরের প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পর ত্রুটি খুঁজে দেখছে। তবে রাতভর চেষ্টা করে ত্রুটি শনাক্ত করতে পারেনি তারা।

বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, আজ সকাল ৮টা ১ মিনিটে নভোএয়ার, ৮টা ৭ মিনিটে বাংলাদেশ বিমান ও ৮টা ১৫ মিনিটের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট অবতরণ করে। দিনের বেলায় বিমান চলাচলে কোনো সমস্যা নেই। চলমান সমস্যা নিরসনে বিশেষজ্ঞ প্রকৌশল দল ঢাকা থেকে এসেছে। এরইমধ্যে তারা কাজ শুরু করেছে। আশা করি সন্ধ্যার মধ্যে সমস্যা সমাধান হবে।

Admin / Admin

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ