ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ফাইনালে হায়দরাবাদের লজ্জার তিন রেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২৪ দুপুর ১১:৪

দুই মাসের লম্বা ক্রিকেট যুদ্ধ শেষ হলো একপেশে এক ফাইনাল দিয়ে। এবারের আইপিএলে ব্যাট হাতে যারা একের পর এক ইতিহাস গড়েছে সেই সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্টের শেষ ম্যাচে উপহার দিয়েছে চরম হতাশার। আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়া হায়দরাবাদ ফাইনালে গড়ল লজ্জার তিন রেকর্ড। 

চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে ফাইনালে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রান তুলেছিল প্যাট কামিন্সের দল। দুই নির্ভরযোগ্য ব্যাটার অভিষেক শর্মা ২ এবং ট্রাভিস হেড ০ রানে ফিরলে ধ্বস নামে হায়দরাবাদের ইনিংসে। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল আর হারশিত রানাদের তোপে সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। অলআউট হয় মাত্র ১১৩ রানে। 

আইপিএলের ১৭ ফাইনালে এটিই যেকোনো দলের জন্য সর্বনিম্ন স্কোর। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৫ রানে আউট হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেটা হয়েছিল কলকাতার মাঠে। আর আজ চেন্নাইয়ের মাঠে এমন লজ্জা পেল ড্যানিয়েল ভেট্টোরির শিষ্যরা।

ফাইনালে আগে ব্যাট করে সর্বনিম্ন স্কোর করেছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৭ সালের ফাইনালে আগে ব্যাট করে ক্রুনাল পান্ডিয়ার ৩৮ বলে ৪৭ রানের সুবাদে মাত্র ১২৯ রান করতে পেরেছিল মুম্বাই। যদি সেই ম্যাচটা পরে তারা জিতে নেয়। 

রাইজিং পুনে সুপারজায়ান্টস ১৭ সালের সেই ফাইনালে পরে ব্যাট করে স্কোরবোর্ডে জমা করেছিল ১২৮। আজকের ফাইনালের আগে এই দুটি ছিল আইপিএল ফাইনালের ২য় ও ৩য় সর্বনিম্ন স্কোর। হায়দরাবাদ ১১৩ রানে অলআউট হয়ে মুম্বাই আর পুনে দুই দলকেই যেন লজ্জা থেকে মুক্তি দিল। 

হায়দরাবাদের দেয়া ১১৩ রানের লক্ষ্য টপকে যেতে কলকাতা খেলেছে ১০.৩ বল। আইপিএলের ফাইনালে সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার নতুন রেকর্ড এটি। মোট ৫৭ বল হাতে রেখে আজ নিজেদের শিরোপা নিশ্চিত করেছে কেকেআর। 

এর আগে গুজরাট টাইটান্স ২০২২ সালের আইপিএল ফাইনালে ১১ বল হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছিল। তাদের সেই রেকর্ড আজ ভাঙল কলকাতা। 

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার