অ্যান্টিগায় নীরবতা নামিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৫ রান। লক্ষ্যটা সহজ হলেও সেমিফাইনালের স্বপ্নটা তখনো ভালোভাবেই টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজের। কারণও ছিল স্বপ্ন দেখার। নবম ওভারের পর থেকে দক্ষিণ আফ্রিকা চার মেরেছে কেবল দুটি। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের বোলিং লাইনআপের ওপর ভরসা করতেই পারত। অ্যান্টিগার মাঠে তখনো চলছে ক্যালিপসো সুরের মুর্ছনা। উইন্ডিজরা হারবে এমন কিছু তখনও বিশ্বাস করতে চাননি গ্যালারিতে থাকা হাজার দশেকের বেশি সমর্থকরা।
ওবেদ ম্যাককয় এলেন গুরুত্বপূর্ণ ওভারটা করতে। প্রথম বলেই মার্কো জানসেনের ছক্কা। তিন উইকেটের জয় দক্ষিণ আফ্রিকার। এক মুহূর্তেই স্তব্ধ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১২৩ রানের টার্গেট ৫ বল হাতে রেখেই টপকে গেল প্রোটিয়ারা।
অথচ ম্যাচটা দক্ষিণ আফ্রিকার হাত থেকে ছুটে গিয়েছিল অনেকটা আগেই। হেনরিখ ক্লাসেন ১০ বলে ২২ রান করে প্রোটিয়াদের এগিয়ে দিয়েছিলেন অনেকটা। কিন্তু ডেভিড মিলার আজ ব্যর্থ হলেন পুরোদমে। ১১ বলে ৪ রান করে রস্টন চেজের বলে ফিরতে হলো তাকে। এরপর থেকেই ডট বল খেলতে হয়েছে প্রোটিয়াদের।
৪২ বলে ৩২ রান দরকার ছিল। সেটাই পরে নেমে আসে ১২ বলে ১৩ রানের সমীকরণে। ১৬তম ওভারের শেষ বলে কাগিসো রাবাদা চার মারলে খানিকটা সহজ হয়ে আসে লক্ষ্য।
এর আগের পর্বে যদিও বল হাতে দাপট দেখিয়েছিল ক্যারিবিয়ানরাই। বৃষ্টির কারণে ১৭ ওভারে টার্গেট নেমে আসে ১২৩ রানে। সেটা পার করা খুব একটা সহজ ছিল না। বৃষ্টি নামার আগেই আন্দ্রে রাসেল দুই উইকেট তুলে নিয়ে কাজটা কঠিন করে ফেলেছিলেন। বৃষ্টি শেষে প্রথম আঘাত আসে আলঝারি জোসেফের কাছ থেকে। দলীয় ৩৫ রানে অধিনায়ক মার্করামকে ফেরান এই পেসার।
হেনরিখ ক্লাসেন এসেই ঝড় তোলেন ক্রিজে। তার ওই ছোট ক্যামিওটাই মূলত জয়ের ভিত গড়ে দেয় এই ম্যাচে। ১০ বলে ২২ রান করে ক্লাসেন ফেরার পর কেউই থিতু হতে পারেননি। তবে ট্রিস্টান স্টাবস স্ট্রাইক রোটেট করে ঠিক ব্যাটে-বলে ভারসাম্য ধরে রেখেছিলেন। স্টাবস আউট হলে প্রোটিয়াদের ম্যাচে ধরে রেখেছিলেন মার্কো জানসেন। শেষ পর্যন্ত তার ব্যাট থেকেই আসে উইনিং শট।
এর আগে রস্টন চেজ আর কাইল মায়ার্সের ৮১ রানের জুটিতে ভর করে ব্যাটিংয়ে শক্ত ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ রানে দুই উইকেট হারানো দলটিকে পথ দেখিয়েছেন দুজনে। যদিও শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে ব্যাপক চাপে পড়তে হয় তাদের। ৮৬ থেকে ৯৭ যেতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। আন্দ্রে রাসেল। রভম্যান পাওয়েল কিংবা শেরফেইন রাদারফোর্ডের কেউই দলকে টানতে পারেননি।
শেষ পর্যন্ত ১৩৫ রানে থামে তাদের ইনিংস। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট শিকার করেন তাবরাইজ শামসি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এটাই শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য যথেষ্ট হয়ে ধরা দেয়।
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী